সংবাদ

নির্বাচনী মাঠে নামছেন বাপ্পারাজ-মুক্তি জুটি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২ মে ২০২৬, ০৯:০৯ পিএম

নির্বাচনী মাঠে নামছেন বাপ্পারাজ-মুক্তি জুটি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। সভাপতি পদে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন চিত্রনায়ক বাপ্পারাজ। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নেবে। এক প্যানেলে থাকছেন বাপ্পারাজ মুক্তি। অন্য প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী।

তবে এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেননি বাপ্পারাজ। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহের কথা ইতোমধ্যেই জানিয়েছেন মুক্তি।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কার্যনির্বাহী পরিষদের নেতৃত্বে রয়েছেন মিশা সওদাগর ডিপজল। এই কমিটির মেয়াদ গত ২৪ এপ্রিল শেষ হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন বাধ্যতামূলক। সে অনুযায়ী, আগামী জুলাইয়ের শেষ কিংবা আগস্টের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

নির্বাচনী মাঠে নামছেন বাপ্পারাজ-মুক্তি জুটি

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। সভাপতি পদে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন চিত্রনায়ক বাপ্পারাজ। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নেবে। এক প্যানেলে থাকছেন বাপ্পারাজ মুক্তি। অন্য প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী।

তবে এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেননি বাপ্পারাজ। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহের কথা ইতোমধ্যেই জানিয়েছেন মুক্তি।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কার্যনির্বাহী পরিষদের নেতৃত্বে রয়েছেন মিশা সওদাগর ডিপজল। এই কমিটির মেয়াদ গত ২৪ এপ্রিল শেষ হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন বাধ্যতামূলক। সে অনুযায়ী, আগামী জুলাইয়ের শেষ কিংবা আগস্টের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত