সংবাদ

আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে আ. লীগ : মঈন খান

প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৮:৩৯ পিএম

আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে আ. লীগ : মঈন খান
নরসিংদীর পলাশে ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি : সংবাদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান অভিযোগ করেছেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার তথ্যপ্রযুক্তির (আইটি) মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নরসিংদী-২ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘বিগত সরকার আইটির মাধ্যমে অনেক কিছু করার দাবি করলেও জনগণের জন্য কোনো প্রক্রিয়া সহজ করেনি। এমনকি গত ৪৫ বছরেও আমি নিজের নামে একটি নামজারি করতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘সেবার নামে শুধু মুখরোচক কথা বললেই হবে না। দেশের আইটি ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন প্রতিটি সাধারণ মানুষের জন্য সেবা গ্রহণের প্রক্রিয়াটি সহজ হয়। জনগণের ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে বর্তমান সরকার কাজ করছে এবং দেশব্যাপী ইলেকট্রনিক ভূমি সেবা চালু করা হয়েছে।’

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পলাশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান।

ভূমি সেবা মেলার উদ্বোধন শেষে ড. আব্দুল মঈন খান পলাশ বিএডিসি বাসস্ট্যান্ড চত্বরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ প্রকল্পের চাল, শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে আ. লীগ : মঈন খান

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান অভিযোগ করেছেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার তথ্যপ্রযুক্তির (আইটি) মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নরসিংদী-২ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘বিগত সরকার আইটির মাধ্যমে অনেক কিছু করার দাবি করলেও জনগণের জন্য কোনো প্রক্রিয়া সহজ করেনি। এমনকি গত ৪৫ বছরেও আমি নিজের নামে একটি নামজারি করতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘সেবার নামে শুধু মুখরোচক কথা বললেই হবে না। দেশের আইটি ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন প্রতিটি সাধারণ মানুষের জন্য সেবা গ্রহণের প্রক্রিয়াটি সহজ হয়। জনগণের ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে বর্তমান সরকার কাজ করছে এবং দেশব্যাপী ইলেকট্রনিক ভূমি সেবা চালু করা হয়েছে।’

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পলাশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান।

ভূমি সেবা মেলার উদ্বোধন শেষে ড. আব্দুল মঈন খান পলাশ বিএডিসি বাসস্ট্যান্ড চত্বরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ প্রকল্পের চাল, শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত