সংবাদ

চাঁদপুরে আধুনিক নগর সেবায় বিশ্বব্যাংকের কর্মশালা

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:৫৩ পিএম

চাঁদপুরে আধুনিক নগর সেবায় বিশ্বব্যাংকের কর্মশালা
চাঁদপুরে আধুনিক ও জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের কর্মশালা। ছবি : সংবাদ

আধুনিক নগর সেবার মান উন্নয়ন ও জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে চাঁদপুরে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন ‘রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (আরইউটিডিপি)-এর আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৯ মে) সকালে চাঁদপুর পৌরসভা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের সহকারী প্রকৌশলী সাইফুর রহমান হৃদয়।

কর্মশালায় জানানো হয়, প্রকল্পের মূল লক্ষ্য হলো দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের পৌরসভার সঙ্গে উত্তর-পশ্চিম অঞ্চলের যোগাযোগ জোরদার করে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। পাশাপাশি গ্রামীণ ও নগর এলাকার অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং জলবায়ু সহনশীল অবকাঠামো তৈরি করা। প্রকল্পের প্রথম ধাপে ৩৬টি জেলার ৮১টি পৌরসভা ও ৬টি সিটি করপোরেশন এলাকা অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে প্রায় ২ কোটি ১০ লাখ মানুষ উপকৃত হবেন, যার অর্ধেকই নারী।

প্রকল্পের জেন্ডার স্পেশালিষ্ট সাজেদা বেগমের সঞ্চালনায় সভায় জানানো হয়, এই প্রকল্পের আওতায় রাস্তা ও ফুটপাত উন্নয়ন, ড্রেন নির্মাণ, সড়কবাতি স্থাপন, পাবলিক টয়লেট, আধুনিক ডাম্পিং স্টেশন, বাজার ও বাস টার্মিনাল সংস্কার এবং পৌর ভবন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে। বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পে সামাজিক সুরক্ষা ও নারীর অংশগ্রহণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

কর্মশালায় পৌরসভার টাউন লেভেল কোঅর্ডিনেশন কমিটির (টিএলসিসি) সদস্য, প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট পরামর্শকেরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

চাঁদপুরে আধুনিক নগর সেবায় বিশ্বব্যাংকের কর্মশালা

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত