সংবাদ

সুন্দরবনে জেলে হত্যাকারীর শাস্তির আশ্বাস দিলেন বন প্রতিমন্ত্রী, তদন্ত কমিটি গঠন

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:৩৫ পিএম

সুন্দরবনে জেলে হত্যাকারীর শাস্তির আশ্বাস দিলেন বন প্রতিমন্ত্রী, তদন্ত কমিটি গঠন
ছবি : সংবাদ

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় কাঁকড়া ধরতে গিয়ে বন বিভাগের গুলিতে জেলে আমিনুর রহমান গাজী (৪৫) নিহত হওয়ার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।

মঙ্গলবার (১৯ মে) সকালে সাতক্ষীরা জেলা বিএনপির একটি প্রতিনিধি দল গাবুরা ইউনিয়নের সোরা গ্রামে নিহত জেলের বাড়িতে গেলে প্রতিমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। প্রতিমন্ত্রী বলেন, ‘সুন্দরবনে জেলে নিহতের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। সরকার এই পরিবারের পাশে থাকবে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিত করা হবে।’

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামানের নেতৃত্বে দলের নেতাকর্মীরা নিহতের পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। দুপুরে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদলও নিহতের বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা প্রদান করে এবং সন্তানদের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেয়।

গত ১৩ মে বুড়িগোয়ালিনী স্টেশন থেকে বৈধ পাস (অনুমতি) নিয়ে সুন্দরবনে গিয়েছিলেন আমিনুরসহ চার জেলে। স্বজনদের অভিযোগ, সোমবার সকালে খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের হেলাবাসী অভয়ারণ্য এলাকায় কাঁকড়া ধরার সময় বন বিভাগের স্মার্ট পেট্রোলিং টিম তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই আমিনুর রহমান নিহত হন।

এই খবর ছড়িয়ে পড়লে গত সোমবার বিকেলে বিক্ষুব্ধ বনজীবী ও স্থানীয় বাসিন্দারা বুড়িগোয়ালিনী এলাকায় বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ ও স্টেশন অফিসে হামলা এবং ভাঙচুর করেন। হামলায় পাঁচজন বনকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে বন বিভাগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ জানান, এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

সুন্দরবনে জেলে হত্যাকারীর শাস্তির আশ্বাস দিলেন বন প্রতিমন্ত্রী, তদন্ত কমিটি গঠন

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত