সংবাদ

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী: ৮ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:৪০ পিএম

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী: ৮ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে আট দিনের ব্যাপক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৫ মে থেকে শুরু হয়ে এই কর্মসূচি চলবে জুন পর্যন্ত।

সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

এর আগে বেলা ১১টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন রিজভী নিজে। সভায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৩০ মে ভোর ৬টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ কালো পতাকা উত্তোলন করা হবে। একই দিন বেলা ১১টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতীয় নেতৃবৃন্দসহ সকল স্তরের নেতাকর্মীরা শহীদ জিয়ার মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ জিয়ারত করবেন। জিয়ারত শেষে ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের প্রতিটি থানায় দুঃস্থদের মাঝে কাপড়, চাল, ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। এছাড়া ৩১ মে দুপুর ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেছে দলটি।

কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সারা দেশের জেলা, মহানগরীসহ সকল ইউনিটে ৩০ মে ভোর ৬টায় দলীয় পতাকা অর্ধনমিত কালো পতাকা উত্তোলন করা হবে। স্থানীয় নেতাকর্মীদের সুবিধাজনক সময়ে আলোচনা সভা, দোয়া মাহফিল দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে বিশেষ পোস্টার কালো ব্যাজ ধারণের পাশাপাশি সংবাদপত্র অনলাইন পোর্টালে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। দলের অঙ্গ সহযোগী সংগঠনগুলোও নিজস্ব উদ্যোগে পৃথক আলোচনা সভা পোস্টার প্রকাশের মাধ্যমে মাঠ পর্যায়ে এই কর্মসূচি সফল করবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী: ৮ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত