সংবাদ

হিজড়া মাহিকে পুড়িয়ে হত্যা : ভারতে পালানোর সময় প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৮:৪২ পিএম

হিজড়া মাহিকে পুড়িয়ে হত্যা : ভারতে পালানোর সময় প্রধান আসামি গ্রেপ্তার
কুমিল্লায় হিজড়া মাহিকে পুড়িয়ে হত্যার অভিযোগে সাতক্ষীরা সীমান্ত থেকে গ্রেপ্তার হওয়া প্রধান আসামি জহির হিজড়া। ছবি : সংবাদ

কুমিল্লায় তৃতীয় লিঙ্গের সদস্য এনামুল হক শিশির ওরফে মাহিকে (৩৫) হাত-পা বেঁধে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি জহিরুল ইসলাম আপন ওরফে জহির হিজড়াকে (৪৬) গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার রাতে সাতক্ষীরা জেলার ভোমরা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানিয়েছে, জহির অবৈধভাবে সীমান্ত পথে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় কুমিল্লায় র‌্যাব-১১ (সিপিসি-২) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তার জহির হিজড়া বুড়িচং উপজেলার রামপাল গ্রামের মৃত জাফর আলীর ছেলে।

সংবাদ সম্মেলনে র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ও সিনিয়র এএসপি মিঠুন কুমার কুণ্ডু জানান, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ ও র‌্যাব-৬ এর একটি দল যৌথ অভিযান চালিয়ে জহিরকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহির স্বীকার করেছেন যে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে তিনি সরাসরি এই হত্যাকাণ্ডে অংশ নেন।

র‌্যাব জানায়, গত ১৩ মে সকালে বুড়িচং উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন একটি বাসায় মাহিকে হাত-পা বেঁধে তার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। মাহির আর্তচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ মে বিকেলে মাহির মৃত্যু হয়।

নিহত মাহি বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের কামরুল হক ফরহাদের সন্তান। গত ১০ বছর ধরে তিনি পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে কুমিল্লা নগরীর ছোটরা এলাকায় থাকতেন। মাহির মৃত্যুর দিনই তার বাবা বাদী হয়ে বুড়িচং থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

র‌্যাব কর্মকর্তা মিঠুন কুমার কুণ্ডু বলেন, জহির হিজড়া নিজেই মাহির শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক মামলা রয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার জহিরকে গতকাল বিকেলে বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান জানান, জহির হিজড়াকে আগামীকাল বুধবার আদালতে সোপর্দ করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

হিজড়া মাহিকে পুড়িয়ে হত্যা : ভারতে পালানোর সময় প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত