আইনজীবী আমিনুল গনি টিটুর এই আকস্মিক প্রয়াণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে পাঠানো এক বিশেষ শোকবার্তায় তার অবদানের কথা স্মরণ করে বলা হয়, "মরহুম আমিনুল গনি টিটু একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ আইনজীবী হিসেবে বিচারাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার পেশাগত দক্ষতা, সৌজন্যবোধ এবং আইন পেশার প্রতি নিষ্ঠা সহকর্মী ও সংশ্লিষ্ট সকলের নিকট স্মরণীয় হয়ে থাকবে।"
শোকবার্তায় ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২ এর বিচারক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এই প্রবীণ আইনজীবীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সাথে তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। মরহুমের স্মৃতির প্রতি সম্মান জানিয়েই কর্তৃপক্ষ আজ সোমবার ট্রাইব্যুনালের সব ধরনের আনুষ্ঠানিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।

সোমবার, ০৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন