ভাষাসৈনিক, শিক্ষাবিদ এবং পদাতিক নাট্য সংসদের আজীবন সভাপতি প্রয়াত নাট্যব্যক্তিত্ব সৈয়দ বদরুদ্দীন হোসাইন-এর স্মরণে আয়োজন করা হচ্ছে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা’। ২০১০ সাল থেকে নিয়মিতভাবে এই আয়োজন করে আসছে পদাতিক নাট্য সংসদ।
এবারও ছয় দিনব্যাপী
এই নাট্যোৎসব অনুষ্ঠিত হবে ২৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত, রাজধানীর বাংলাদেশ শিল্পকলা
একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে। প্রতিদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মঞ্চস্থ হবে একটি
করে নাটক।
উৎসবের উদ্বোধনী
দিনে, ২৫ জুন মঞ্চস্থ হবে দেশ নাটকের প্রযোজনা ‘দর্পণে শরৎশশী’। নাটকটির নির্দেশনা
ও তত্ত্বাবধানে রয়েছেন কামাল আহমেদ। ২৬ জুন পদাতিক নাট্য সংসদ পরিবেশন করবে ‘আলিবাবা
এবং চল্লিশ চোর’, যার পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।
২৭ জুন মঞ্চে আসবে
থিয়েটার ফ্যাক্টরির নাটক ‘কমলা রঙের বোধ’, নির্দেশনায় অলোক বসু। ২৮ জুন এথিক নাট্যদল
পরিবেশন করবে ‘সুড়ঙ্গ’, নির্দেশক মিন্টু সরদার। ২৯ জুন বাংলাদেশ পারফরমেন্স আর্ট গ্রুপ
মঞ্চস্থ করবে ‘জালালউদ্দিন রুমী’, রচনা করেছেন অপূর্ব কুমার কুন্ডু এবং নির্দেশনায়
আছেন সুজন মাহবুব। উৎসবের সমাপনী দিনে, ৩০ জুন মঞ্চস্থ হবে জাহাঙ্গীরনগর থিয়েটারের
প্রযোজনা ‘বিধিবাম’।
নাট্যোৎসবের পাশাপাশি
প্রতিদিন বিকেল ৫টা থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে অনুষ্ঠিত
হবে ‘বহিরাঙ্গন অনুষ্ঠান’, যেখানে থাকবে পথনাটক, আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশনা।
এছাড়া, নাট্যাঙ্গনে
বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হবে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা’।
আয়োজকরা জানিয়েছেন, এবারের সম্মাননাপ্রাপ্তদের নাম ঘোষণা করা হবে ২৩ জুন।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন