সংবাদ

বিকেএসপিতে বিদ্যুৎ কেড়ে নিল মেধাবীর প্রাণ

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৮ পিএম

বিকেএসপিতে বিদ্যুৎ কেড়ে নিল মেধাবীর প্রাণ
ছবি : সংবাদ

সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ক্যাম্পাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াসার আহমদ জীম (১৬) নামের এক মেধাবী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জীম বিকেএসপির মার্শাল আর্ট বিভাগের শিক্ষার্থী ছিলেন।

নিহত ইয়াসার আহমদ জীমের বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া এলাকায়। তার বাবা মোখতার আহমদ স্থানীয় মেহেরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মা-ও পেশায় একজন শিক্ষক। দুই ভাইয়ের মধ্যে জীম ছিলেন দ্বিতীয়।

পরিবার ও বিকেএসপি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ক্যাম্পাসের ভেতরে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন জীম। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। একজন সম্ভাবনাময় মার্শাল আর্টিস্ট হিসেবে জীমের অকালমৃত্যুতে তার সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে জীমকে বিকেএসপিতে ভর্তি করিয়েছিলেন শিক্ষক দম্পতি। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই এমন মর্মান্তিক মৃত্যুতে মহেশখালীর গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। স্থানীয় সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে বিকেএসপি কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট থানা-পুলিশ প্রয়োজনীয় তদন্ত ও আইনি প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

বিকেএসপিতে বিদ্যুৎ কেড়ে নিল মেধাবীর প্রাণ

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ক্যাম্পাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াসার আহমদ জীম (১৬) নামের এক মেধাবী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জীম বিকেএসপির মার্শাল আর্ট বিভাগের শিক্ষার্থী ছিলেন।

নিহত ইয়াসার আহমদ জীমের বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া এলাকায়। তার বাবা মোখতার আহমদ স্থানীয় মেহেরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মা-ও পেশায় একজন শিক্ষক। দুই ভাইয়ের মধ্যে জীম ছিলেন দ্বিতীয়।

পরিবার ও বিকেএসপি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ক্যাম্পাসের ভেতরে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন জীম। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। একজন সম্ভাবনাময় মার্শাল আর্টিস্ট হিসেবে জীমের অকালমৃত্যুতে তার সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে জীমকে বিকেএসপিতে ভর্তি করিয়েছিলেন শিক্ষক দম্পতি। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই এমন মর্মান্তিক মৃত্যুতে মহেশখালীর গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। স্থানীয় সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে বিকেএসপি কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট থানা-পুলিশ প্রয়োজনীয় তদন্ত ও আইনি প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত