জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে স্থগিত হওয়া ‘নজরুল নাট্যোৎসব ২০২৬’ নতুন সূচি অনুযায়ী আগামী ২৫ জুলাই থেকে শুরু হচ্ছে। চার দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে নাট্যসংগঠন বাঁশরী।
আগামী ২৫ থেকে ২৮
জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও স্টুডিও থিয়েটার
হলে প্রতিদিন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে বিভিন্ন নাট্যদলের প্রযোজনা। পাশাপাশি প্রতিদিন
থাকবে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা।
উৎসবের উদ্বোধনী
দিন ২৫ জুলাই মূল মঞ্চে পরিবেশিত হবে বাঁশরী রেপার্টরি থিয়েটারের ‘বনের মেয়ে পাখি’।
নাটকটির নির্দেশনা দিয়েছেন সাজ্জাদ সাজু।
২৬ জুলাই মূল মঞ্চে
মঞ্চস্থ হবে বাঁশরী রেপার্টরি থিয়েটারের ‘আলেয়া’, যার নির্দেশনায় রয়েছেন গোলাম সারোয়ার।
একই দিন স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হবে বরিশাল শিশু থিয়েটারের ‘পুতুলের বিয়ে’ এবং
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ‘বউয়ের বিয়ে’।
২৭ জুলাই মূল মঞ্চে
থাকবে জেনেসিস লিটল থিয়েটার গ্রুপের ‘সকাল বেলার পাখি’ এবং বাঁশরী রেপার্টরি থিয়েটারের
‘সেতু-বন্ধ’। স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে মাতৃভূমি কালচারাল একাডেমির ‘পুতুলের
বিয়ে’ এবং বহর নাট্যদলের ‘স্বামী-স্ত্রীর ঝগড়া’।
উৎসবের শেষ দিন
২৮ জুলাই স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হবে ভোর হলো কুষ্টিয়া-এর ‘পুতুলের বিয়ে’ এবং
মেঠো পথ থিয়েটার-এর ‘হারাধনের বিয়ে’।
এ ছাড়া ২৫, ২৬ ও
২৭ জুলাই প্রতিদিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে নজরুলসংগীত,
কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা। এতে দেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীরা অংশ
নেবেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবের সব আয়োজন দর্শকদের জন্য উন্মুক্ত।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন