ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বিভিন্ন সুবিধা তুলনামূলক কম দামে দেওয়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে হেলিও মোবাইল। ‘হেলিও ১১০’ মডেলের ফোনটিতে বাঁকানো অ্যামোলেড পর্দা, মিডিয়াটেকের হেলিও জি২০০ চিপসেট, ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি রয়েছে। ফোনটির দাম ২৬ হাজার ৯৯৯ টাকা। এর সঙ্গে ১৫ মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকছে।
হেলিও ১১০ এ রয়েছে ৬.৬৭ ইঞ্চির ৩ডি ডুয়াল-কার্ভড অ্যামোলেড এফএইচডি+ ডিসপ্লে। এর রেজল্যুশন ১০৮০ বাই ২৪০০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ১০ বিট কালার ডেপথ ও সর্বোচ্চ ১ হাজার নিট উজ্জ্বলতার ডিসপ্লেটি ছবি ও ভিডিও দেখার সময় উন্নত অভিজ্ঞতা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। দীর্ঘ সময় ব্যবহারের জন্য এতে ফ্লিকার-ফ্রি প্রযুক্তি, ইন্টেলিজেন্ট ডিমিং ও আই কেয়ার সুবিধাও রয়েছে।
ফোনটির পেছনে রয়েছে ছোট আকারের রিয়ার ভিউ ডিসপ্লে। এতে সময় ও তারিখ, নোটিফিকেশন, লেখা ও ইমোজি দেখার পাশাপাশি ভলিউম পরিবর্তনের দৃশ্যমান সংকেত পাওয়া যাবে। ফোনটির নকশায় ৩ডি ডুয়াল-কার্ভড ডিজাইনের পাশাপাশি পিইউ লেদার ও পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে। ফ্লেম অরেঞ্জ ও নেভি ব্লু- দুই রঙে ফোনটি পাওয়া যাবে।
কর্মক্ষমতার জন্য এতে ব্যবহার করা হয়েছে ৬ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি মিডিয়াটেক হেলিও জি২০০ চিপসেট। এতে রয়েছে অক্টা-কোর প্রসেসর ও ১১০০ মেগাহার্টজ জিপিইউ। ফোনটিতে ৮ জিবি র্যাম থাকলেও এক্সটেন্ডেড র্যাম সুবিধায় তা ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। অভ্যন্তরীণ স্টোরেজ ১২৮ জিবি।
হেলিও ১১০ এর পেছনে ৬৪ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ক্যামেরা রয়েছে। ক্যামেরাটিতে ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন বা ইআইএস সুবিধা রয়েছে। এর সঙ্গে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং সামনে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। লাইভ ফটো, ডুয়াল-ভিউ ভিডিও, স্পোর্টস মোড, ডকুমেন্ট কারেকশন ও স্মার্ট গ্রুপ ফটোর মতো ক্যামেরা সুবিধাও রয়েছে।
ফোনটিতে রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি ও ৪৫ ওয়াটের দ্রুত চার্জিং সুবিধা। প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, বক্সের সঙ্গে থাকা ৪৫ ওয়াটের চার্জার দিয়ে ৩৫ মিনিটে ব্যাটারি ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা যায়।
এ ছাড়া এনএফসি, ইনফ্রারেড রিমোট, ডুয়াল স্পিকার, ইন্টেলিজেন্ট নয়েজ রিডাকশন, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলকের মতো সুবিধা রয়েছে। ধুলা ও পানির ছিটা থেকে সুরক্ষার জন্য ফোনটিতে আইপি৬৪ রেটিং দেওয়া হয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১৬; ভবিষ্যতে অ্যান্ড্রয়েড ১৭-এ হালনাগাদের সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। হেলিও ১১০ এর সঙ্গে গ্রামীণফোনের বান্ডেল অফারও থাকছে।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন