সংবাদ

ভবনের পাশেই ৩৩ হাজার ভোল্টের লাইন, রং করতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পিএম

ভবনের পাশেই ৩৩ হাজার ভোল্টের লাইন, রং করতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের
ছবি : সংবাদ

ঝিনাইদহ শহরে একটি ভবনে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৈয়ব আলী (৩৫) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের পোস্ট অফিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৈদ্যুতিক শকে চারতলার ওপর থেকে নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

নিহত তৈয়ব আলী ঝিনাইদহ সদর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পোস্ট অফিস মোড়ে একটি পাঁচতলা ভবনের বাইরের দেয়ালে দড়ির মই ঝুলিয়ে রঙের কাজ করছিলেন তৈয়ব আলীসহ দুজন শ্রমিক। ভবনের দেয়াল থেকে মাত্র দেড় ফুট দূরত্ব দিয়ে ওজোপাডিকোর ৩৩ হাজার ভোল্টের একটি বিদ্যুৎ সঞ্চালন লাইন গেছে। কাজ করার সময় অসাবধানতাবশত তৈয়ব আলী ওই উচ্চক্ষমতাসম্পন্ন লাইনের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হন।

তাকে ঝুলন্ত অবস্থায় দেখে আশপাশের লোকজন উদ্ধারের চেষ্টা করেন। চারতলার ছাদ থেকে দড়ি ফেলে তাকে ওপরে তোলার আপ্রাণ চেষ্টা চালান স্থানীয়রা। তবে একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পুনরায় বিদ্যুৎলাইনের ওপর ছিটকে পড়েন এবং সেখান থেকে নিচে সড়কের ওপর আছড়ে পড়েন। এতে তার মাথা ফেটে গুরুতর জখম হয়। স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী নাইমুল ইসলাম বলেন, ‘সকাল থেকে আমরা ভবনের সামনের অংশে কাজ করছিলাম। আমাদের কোনো সেফটি বেল্ট (নিরাপত্তা সরঞ্জাম) ছিল না। ভবনের একদম পাশ দিয়েই হাইভোল্টেজ লাইন যাওয়ায় এই ঝুঁকি ছিল।’

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুজ্জামান সজীব জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তৈয়ব আলীর মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

ভবনের পাশেই ৩৩ হাজার ভোল্টের লাইন, রং করতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত