যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামুদ্রিক অবরোধ উপেক্ষা করেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করছে ইরানের পতাকাবাহী একটি জাহাজ। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তাসনিম নিউজ জানায়, ইরানের বন্দর আব্বাসের নিকটবর্তী শহীদ
রাজায়ী বন্দর থেকে যাত্রা শুরু করেছে নৌযান ‘শুজা-টু’ (Shuja-2)। জাহাজটির চূড়ান্ত
গন্তব্য ভারতের কান্ডলা বন্দর। বর্তমানে এটি হরমুজ প্রণালি দিয়ে ভারতের অভিমুখে অগ্রসর
হচ্ছে।
সমুদ্রযান চলাচল পর্যবেক্ষণকারী বৈশ্বিক সংস্থা ‘মেরিন ট্রাফিক’-এর
সর্বশেষ তথ্য অনুযায়ী, শুজা-টু বর্তমানে হরমুজ প্রণালিতেই অবস্থান করছে। সংস্থাটির
ট্র্যাকিং ডেটাও নিশ্চিত করেছে যে, জাহাজটি ভারতের কান্ডলা বন্দরের দিকেই এগোচ্ছে।
দীর্ঘদিন ধরে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নানামুখী নিষেধাজ্ঞা
বহাল থাকলেও তেহরান তাদের বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত রেখেছে। বিশেষ করে হরমুজ প্রণালির
মতো গুরুত্বপূর্ণ নৌপথে ইরানি পতাকাবাহী জাহাজের এই চলাচলকে ওয়াশিংটনের অবরোধের মুখে
তেহরানের একটি শক্ত অবস্থান হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
ভারত ও ইরানের মধ্যে এই বাণিজ্যিক আদান-প্রদান আঞ্চলিক অর্থনীতি
ও কূটনীতিতে বিশেষ গুরুত্ব বহন করে।

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন