সংবাদ

১৭ মাসেও জমা দিতে পারেনি তদন্ত প্রতিবেদন

দীপু মনিকে দেখতে হুইলচেয়ারে করে ট্রাইব্যুনালে তার স্বামী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ এএম

দীপু মনিকে দেখতে হুইলচেয়ারে করে ট্রাইব্যুনালে তার স্বামী

হুইলচেয়ারে করে সাবেক মন্ত্রী দীপু মনিকে দেখতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন তার অসুস্থ স্বামী তৌফিক নেওয়াজ। র‌বিবার, জুলাই আন্দোলনের সংঘটিত ‘মানবতা বিরোধী’ একটি মামলায় দীপু মনিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় তাকে দেখতে আসেন তার স্বামী তৌফিক নেওয়াজ।

মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় দীপু মনিসহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সরকারের ৯ মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য ও আমলাকে এই দিন কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

দীপু মনিকে দেখতে দুপুর ১২টার একটু আগে ট্রাইব্যুনালে আসেন তার স্বামী তৌফিক নেওয়াজ। এ সময় দেখা যায়, হুইলচেয়ারে করে তাকে নিয়ে আসছেন এক ব্যক্তি। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এসে কিছুক্ষণ অপেক্ষা করেন তৌফিক নেওয়াজ।

অন্যদিকে শুনানিতে দীপু মনির জামিন আবেদন করেন তার আইনজীবী সিফাত মাহমুদ। তিনি ট্রাইব্যুনালকে বলেন, দীপু মনি কারাবন্দী থাকার ১ বছর ৫ মাস হয়ে গেলেও এখনো তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। এ অবস্থায় দীপু মনির জামিন চান তিনি। এ সময় ট্রাইব্যুনাল দীপু মনির বিষয়ে ‘প্রগ্রেস রিপোর্ট (অগ্রগতি প্রতিবেদন)’ দেওয়ার আদেশ দেয়। সেই প্রতিবেদন নিয়ে আগামী ২৬ জুলাই দীপু মনির জামিন আবেদন শুনবেন বলেও জানায় ট্রাইব্যুনাল।

একপর্যায়ে আইনজীবী সিফাত মাহমুদ, ‘দীপু মনির স্বামী ট্রাইব্যুনালে এসেছেন তিনি দীপু মনির সঙ্গে দেখা করতে চান’ বলে জানালে ট্রাইব্যুনাল দেখা করার অনুমতি দেয়।

শুনানি শেষে দীপু মনিসহ এ মামলার আসামিদের ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। এরপর কয়েকজন পুলিশ সদস্য হুইলচেয়ারে থাকা দীপু মনির স্বামীকে ধরাধরি করে ট্রাইব্যুনালের ভেতরে নেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

দীপু মনিকে দেখতে হুইলচেয়ারে করে ট্রাইব্যুনালে তার স্বামী

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

হুইলচেয়ারে করে সাবেক মন্ত্রী দীপু মনিকে দেখতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন তার অসুস্থ স্বামী তৌফিক নেওয়াজ। র‌বিবার, জুলাই আন্দোলনের সংঘটিত ‘মানবতা বিরোধী’ একটি মামলায় দীপু মনিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় তাকে দেখতে আসেন তার স্বামী তৌফিক নেওয়াজ।

মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় দীপু মনিসহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সরকারের ৯ মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য ও আমলাকে এই দিন কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

দীপু মনিকে দেখতে দুপুর ১২টার একটু আগে ট্রাইব্যুনালে আসেন তার স্বামী তৌফিক নেওয়াজ। এ সময় দেখা যায়, হুইলচেয়ারে করে তাকে নিয়ে আসছেন এক ব্যক্তি। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এসে কিছুক্ষণ অপেক্ষা করেন তৌফিক নেওয়াজ।

অন্যদিকে শুনানিতে দীপু মনির জামিন আবেদন করেন তার আইনজীবী সিফাত মাহমুদ। তিনি ট্রাইব্যুনালকে বলেন, দীপু মনি কারাবন্দী থাকার ১ বছর ৫ মাস হয়ে গেলেও এখনো তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। এ অবস্থায় দীপু মনির জামিন চান তিনি। এ সময় ট্রাইব্যুনাল দীপু মনির বিষয়ে ‘প্রগ্রেস রিপোর্ট (অগ্রগতি প্রতিবেদন)’ দেওয়ার আদেশ দেয়। সেই প্রতিবেদন নিয়ে আগামী ২৬ জুলাই দীপু মনির জামিন আবেদন শুনবেন বলেও জানায় ট্রাইব্যুনাল।

একপর্যায়ে আইনজীবী সিফাত মাহমুদ, ‘দীপু মনির স্বামী ট্রাইব্যুনালে এসেছেন তিনি দীপু মনির সঙ্গে দেখা করতে চান’ বলে জানালে ট্রাইব্যুনাল দেখা করার অনুমতি দেয়।

শুনানি শেষে দীপু মনিসহ এ মামলার আসামিদের ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। এরপর কয়েকজন পুলিশ সদস্য হুইলচেয়ারে থাকা দীপু মনির স্বামীকে ধরাধরি করে ট্রাইব্যুনালের ভেতরে নেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত