সংবাদ

আজ মুক্তি পাচ্ছে ‘মর্টাল কম্ব্যাট’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৭ মে ২০২৬, ০৯:১৮ পিএম

আজ মুক্তি পাচ্ছে ‘মর্টাল কম্ব্যাট’

স্টার সিনেপ্লেক্সে মুক্তির অপেক্ষায় অ্যাকশন-ফ্যান্টাসি সিনেমা ‘মর্টাল কম্ব্যাট ২’। জনপ্রিয় ভিডিও গেম মর্টাল কম্ব্যাট অবলম্বনে নির্মিত এই সিনেমাটি আজ ৮ মে আন্তর্জাতিক মুক্তির পাশাপাশি বাংলাদেশেও স্টার সিনেপ্লেক্স-এ একযোগে প্রদর্শিত হবে।

১৯৯২ সালে শুরু হওয়া ‘মর্টাল কম্ব্যাট’ গেম সিরিজের জনপ্রিয়তা থেকেই ১৯৯৫ সালে প্রথম চলচ্চিত্র নির্মিত হয়, এরপর ১৯৯৭ সালে মুক্তি পায় মর্টাল কম্ব্যাট: অ্যানিহাইলেশন। তবে নতুন প্রজন্মের দর্শকদের কাছে ২০২১ সালের মর্টাল কম্ব্যাট বেশ সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় এবার আসছে এর সিক্যুয়েল।

সিনেমাটি পরিচালনা করেছেন সাইমন ম্যাকোয়েড। এতে অভিনয় করেছেন কার্ল আরবান, লুইস টান, হিরোয়ুকি সানাদা, জো তাসলিম, জেসিকা ম্যাকনামিসহ আরও অনেকে।

গল্পে দেখা যাবে, পৃথিবী-রাজ্য রক্ষার জন্য চ্যাম্পিয়নদের এক চূড়ান্ত লড়াইয়ে নামতে হয় আউটারওয়ার্ল্ডের সম্রাট শাও কানের বিরুদ্ধে। নতুন সংযোজন হিসেবে জনি কেজ চরিত্রটি গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে শুধু শত্রুর সঙ্গেই নয়, নিজেদের মধ্যেও দ্বন্দ্বের সম্ভাবনা তৈরি হয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

অ্যাকশন, ভিজ্যুয়াল এফেক্ট এবং বড় পরিসরের লড়াইয়ের দৃশ্য—সব মিলিয়ে সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। বিশ্বজুড়ে বিশাল ফ্যানবেজ থাকায় মুক্তির আগেই তৈরি হয়েছে বড় প্রত্যাশা। আগের সিনেমার সাফল্যের পর এবার আরও বড় ও বাস্তবসম্মত অ্যাকশন দেখার আশা করছেন দর্শকরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

আজ মুক্তি পাচ্ছে ‘মর্টাল কম্ব্যাট’

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত