ওয়াহিদ ইকবাল মার্শাল দীর্ঘদিন ধরে টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করে আসছেন। তবে সাম্প্রতিক সময়ে ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের কাছে নতুনভাবে আলোচনায় উঠে এসেছেন। সমাজবাস্তবতাভিত্তিক গল্পে তার অভিনয় এখন দর্শকমহলে প্রশংসিত হচ্ছে।
কিছুদিন আগে ইউটিউবে
প্রকাশিত হয়েছে পাপ্পুরাজের গল্পে নির্মিত নাটক ‘পাপ’। নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ
হাসান রানা এবং সামির রহমান রাব্বি। এতে একেবারেই ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে প্রশংসা
কুড়িয়েছেন মার্শাল। দর্শকদের মতে, নাটকে তার অভিনয়ে ছিল বাস্তবতা ও আবেগের শক্তিশালী
প্রকাশ।
এরইমধ্যে ইউটিউবে
প্রকাশ পেয়েছে তার অভিনীত নতুন নাটক ‘রক্ষিতা বউ’। নাটকটি পরিচালনা করেছেন আদিত্য জনি।
নাটকটিতে মার্শালকে আরও একটি ব্যতিক্রমী চরিত্রে দেখা গেছে। তার বাবার চরিত্রে অভিনয়
করেছেন কাজী রাজু। নাটকটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও দর্শকমহলে তার অভিনয়
নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
মার্শাল বলেন, বর্তমানে
তিনি এমন গল্পভিত্তিক নাটকে কাজ করছেন, যেগুলো সমাজের বাস্তব চিত্র তুলে ধরে। তার ভাষায়,
যদিও অনেক সময় তাকে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে হয়, তবুও এসব চরিত্র সমাজে বিদ্যমান
বলেই নাটকের মাধ্যমে মানুষকে সচেতন করার সুযোগ তৈরি হয়। তিনি মনে করেন, নাটক শুধু বিনোদনের
মাধ্যম নয়; এটি মানুষকে শিক্ষা ও সচেতনতা দেওয়ারও একটি শক্তিশালী মাধ্যম।
তিনি আরও বলেন,
নির্মাতারা তার ওপর আস্থা রেখে ভিন্ন ধরনের চরিত্রে কাজের সুযোগ দিচ্ছেন, যা তাকে অভিনয়ে
নতুনভাবে নিজেকে ভাঙার সাহস জোগাচ্ছে। দর্শকদের ভালোবাসা নিয়েই তিনি আরও অনেক দূর এগিয়ে
যেতে চান।
বর্তমানে ওয়াহিদ
ইকবাল মার্শাল কাজ শেষ করেছেন আগামী ঈদ উপলক্ষে বৈশাখী টিভি–তে প্রচারের জন্য নির্মিত
সাত পর্বের ধারাবাহিক নাটক ‘সাক্ষী মফিজ’ –এর। নাটকটিও পরিচালনা করেছেন আদিত্য জনি।
পাশাপাশি তিনি নিয়মিত অভিনয় করছেন আরটিভি–তে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ম্যানেজ
মাস্টার’ –এ, যার নির্মাতা সঞ্জিত সরকার।
মার্শালের অভিনয়জীবনের
শুরু হয়েছিল ২০০৯ সালে দৃষ্টিপাত নাট্যদল–এর মাধ্যমে। দেখতে দেখতে অভিনয়জীবনে দেড় দশকেরও
বেশি সময় পার করেছেন তিনি। এই দীর্ঘ পথচলায় দর্শকদের ভালোবাসাকেই সবচেয়ে বড় প্রাপ্তি
হিসেবে মনে করেন এই অভিনেতা।

সোমবার, ১৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন