সংবাদ

আসছে নাটক ‘বোকা মানুষ’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৯:২৩ পিএম

আসছে নাটক ‘বোকা মানুষ’

বর্তমান সময়ের নির্মাতা আদিফ হাসান নির্মাণ করেছেন নতুন ফ্যামিলি ও রোমান্টিক নাটক ‘বোকা মানুষ’। মানবিক আবেগ, একতরফা ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন এবং আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত এই নাটকটি আগামী বুধবার জয় পাগল মাল্টিমিডিয়া–এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

নাটকটিতে অভিনয় করেছেন মর্তুজা পলাশ, সেমন্তি সৌমি, ফারজানা আহসান মিহিসহ একঝাঁক শিল্পী। নির্মাতার ভাষ্য অনুযায়ী, নাটকটি শুধু প্রেমের গল্প নয়; বরং মানুষের ভাঙন, অনুশোচনা, আত্মত্যাগ এবং সম্পর্কের জটিল বাস্তবতাকে কেন্দ্র করেই এর কাহিনি নির্মিত হয়েছে।

‘বোকা মানুষ’ নাটকের গল্প আবর্তিত হয়েছে আহান নামের এক যুবককে ঘিরে। অতীতের ভালোবাসা নেহাকে ভুলতে না পেরে ধীরে ধীরে সে নিজের বর্তমান জীবন, পরিবার এবং স্ত্রী মায়ার প্রতি উদাসীন হয়ে পড়ে। ভালোবাসা, অভিমান, মানসিক অস্থিরতা এবং সংসারের বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের গল্প। একসময় নিজের ভুল বুঝতে পারলেও জীবনের নির্মম বাস্তবতা তাকে দাঁড় করিয়ে দেয় কঠিন এক সত্যের মুখোমুখি। নির্মাতা আদিফ হাসান বলেন, “এটি শুধুমাত্র একটি প্রেমের গল্প নয়। এটি একজন মানুষের ভাঙন, অপরাধবোধ, ভালোবাসা এবং ফিরে আসার গল্প। দর্শক নিজেদের জীবনের অনেক অনুভূতির সঙ্গে নাটকের গল্পকে মিলিয়ে নিতে পারবেন বলে আমি বিশ্বাস করি।”

অভিনেতা মর্তুজা পলাশ বলেন, নাটকটির গল্পে দর্শক বাস্তব জীবনের অনেক আবেগ ও অনুভূতির প্রতিফলন খুঁজে পাবেন। তার চরিত্রটি ছিল আবেগপ্রবণ এবং বেশ চ্যালেঞ্জিং। তিনি চেষ্টা করেছেন চরিত্রটিকে স্বাভাবিক ও বাস্তবধর্মীভাবে উপস্থাপন করতে। নাটকটির গল্প ও পরিচালনা করেছেন আদিফ হাসান। চিত্রনাট্য লিখেছেন দয়াল সাহা। সিনেমাটোগ্রাফিতে ছিলেন এমাদ ইমরান। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন নাসিফ অনি এবং সম্পাদনা ও কালারের দায়িত্ব পালন করেছেন সাদিকুল ইসলাম দিনার।

এছাড়াও সহযোগী পরিচালক হিসেবে ছিলেন আরাবি মাহমুদ নোমান এবং প্রধান সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তানজিব আহমেদ। নির্মাতাদের আশা, বাস্তবধর্মী গল্প, আবেগঘন উপস্থাপনা এবং শিল্পীদের অভিনয়ের কারণে ‘বোকা মানুষ’ নাটকটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

আসছে নাটক ‘বোকা মানুষ’

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত