সংবাদ

নির্বাচন নিয়ে প্রশ্ন তোলাতেই গ্রেপ্তার গর্গ চট্টোপাধ্যায়!

কলকাতা প্রতিনিধি
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২৬, ০৮:৩০ পিএম

নির্বাচন নিয়ে প্রশ্ন তোলাতেই গ্রেপ্তার গর্গ চট্টোপাধ্যায়!
বাংলাপক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়

ভোটের সময় ইভিএম নিয়ে অনিয়ম ও বিভ্রাটের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন গর্গ চট্টোপাধ্যায়। আর সেই অভিযোগের জেরেই এবার গ্রেপ্তার হতে হল তাকে।

কলকাতা পুলিশ-এর সাইবার ক্রাইম বিভাগের হাতে মঙ্গলবার গ্রেপ্তার হন বাংলা পক্ষের এই প্রতিষ্ঠাতা। দেশপ্রিয় পার্ক সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। বুধবার তাকে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।

পুলিশের দাবি, ভোট চলাকালীন ইভিএম নিয়ে ভুয়া তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছিলেন গর্গ। বিশেষ করে ২৩ এপ্রিল প্রথম দফার ভোটের দিন বিভিন্ন কেন্দ্রে ইভিএম বিভ্রাটের ঘটনা সামনে আসার পর তিনি সোশ্যাল মিডিয়ায় একাধিক প্রশ্ন তোলেন।

তিনি জানতে চান- রাতভর পরীক্ষা করার পরও কেন সকালে ইভিএমে সমস্যা দেখা দিল? পাশাপাশি ভোটারদের ভিভিপ্যাট স্লিপ ভালো করে যাচাই করার পরামর্শও দেন। পরবর্তীতে গণনার দিন তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘গোপন পরিকল্পনা’র অভিযোগ তোলেন।

এই সমস্ত পোস্টকে “উসকানিমূলক ও বিভ্রান্তিকর” বলে অভিযোগ দায়ের করেন উত্তর কলকাতার ডিইও। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে সাইবার ক্রাইম বিভাগ।

পুলিশ কমিশনার অজয় নন্দা জানান, গর্গকে একাধিকবার নোটিস পাঠানো হলেও তিনি হাজির হননি। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, বাংলা পক্ষের দাবি, শুধুমাত্র মতপ্রকাশের জন্যই তাদের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি তার কাছ থেকে অস্ত্র বা কার্তুজ উদ্ধারের যে গুজব ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা বলেও দাবি করা হয়েছে।

এই গ্রেপ্তার ঘিরে এখন বড় প্রশ্ন- ইভিএম নিয়ে প্রশ্ন তোলা কি অপরাধ, নাকি গণতান্ত্রিক অধিকার?

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

নির্বাচন নিয়ে প্রশ্ন তোলাতেই গ্রেপ্তার গর্গ চট্টোপাধ্যায়!

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত